মতিঝিলে চলন্ত বাস থেকে নামতে গিয়ে যুবক নিহত

রাজধানীর মতিঝিলে চলন্ত বাস থেকে নামতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আকবর (৩৫) কিউট কোম্পানির গাড়িচালক। তিনি রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সকালে আকবর ডেমরা থেকে বাসে করে মতিঝিল বক্স চত্বরে আসেন। এ সময় চলন্ত বাস থেকে নামতে গিয়ে তিনি বাসটির নিচে চলে যান। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকবরের বিস্তারিত পরিচয় জানা যায়নি।