খিলক্ষেতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

 
রাজধানীর খিলক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নিকুঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, রাতে তিন নম্বর রোডের একটি প্লটের সামনে লাশটি পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।