নাইজেরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩০

 
নাইজেরিয়ায় জোসে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় জসের একটি মার্কেটে এই হামলা চালানো হয়। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বোমাটি মার্কেটের বাইরে একটি খাবারের দোকানের পাশে বিস্ফোরিত হয়। ঠিক তার কিছুক্ষণ পরেই মার্কেটে ঢোকার মুখে আরেকটি বোমা বিস্ফোরিত হয়।
গত মে মাসে এই শহরের মসজিদে হামলার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।
এখনো এই হামলার দায় স্বীকার কেউ স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে। চলতি বছরে এই সংগঠনটি হামলা চালিয়ে দুই হাজার মানুষ হত্যা করেছে।