যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ একেবারে শেষ মুহূর্তে এসে ১.১ ট্রিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এই বাজেট অনুমোদন করা হয়।
সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি এই প্রস্তাবটি পেশ করে। প্রস্তাবটি মতাসীন ডেমোক্রেটিক পার্টি বিরোধিতা করে। প্রেসিডেন্ট বারাক ওবামা আহ্বান জানালে ডেমোক্রেটরা এর পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি ২১৯-২০৬ ভোট ব্যবধানে অনুমোদন পায়।
২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তারাষ্ট্রের সরকারি খরচের বেশিরভাগটাই মেটানো যাবে। তবে কিছু খাত কেবল জরুরি তহবিল পাবে।
ওবামার আহ্বানে সাড়া দিয়ে ডেমোক্রেটিক পার্টির ৫৭ জন সদস্য রিপাবলিকানদের বিলে সমর্থন দিলেও অনেকের ক্ষোভ প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট দলের নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্টের অবস্থানে তিনি যার পর নাই হতাশ।