ভারতে নোবেল জয়ের জন্য মন্ত্রীকে অভিনন্দন!

 
সম্প্রতি নরওয়ের অসলোতে পুরস্কার গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। তাকে অভিনন্দন জানিয়েছে অনেকেই। কিন্তু মজার ব্যাপার হল কৈলাসের আবাসস্থল মধ্য প্রদেশের বিজেপির শিল্পমন্ত্রীর নামও কৈলাস (কৈলাস বিজয়ভার্ঘিয়া)। নাম বিভ্রাটের কারণে অনেক অভিনন্দন পেয়েছেন তিনি। এমনটি রাজ্যের অ্যাসেম্বলিতেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
অনেক আইন প্রণেতাই এই ভেবে ভুল করেন যে, শিল্পমন্ত্রী কৈলাস বিজয়াভার্ঘিয়াই নোবেল পুরস্কার পেয়েছেন। মধ্যপ্রদেশের অ্যাসেম্বলিতে বিজেপির আইনপ্রণেতারা বিজয়াভার্ঘিয়াকে উষ্ণ অভিনন্দন জানান।
এই ভুলের জন্য অবশ্য শিল্পমন্ত্রী কৈলাস অপ্রস্তুত ও বিড়ম্বিত হননি। তিনি এই বলে বিষয়টি ব্যাখ্যা করেছেন যে, নোবেল বিজয়ী কৈলাসের চেয়ে তার রাজ্যে তিনিই বেশি পরিচিত। 
কৈলাস সত্যার্থীর বাড়ি মধ্যপ্রদেশের বিদিশায়। তিনি চলতি বছর পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বুধবার তারা পুরস্কার গ্রহণ করেন। সূত্র: এনডিটিভি।