সারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্র গ্রেফতার


সারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার পরিবহণমন্ত্রীকে টানা পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই। এসময় তিনি বিভিন্ন প্রশ্নের সদুত্তর দিচ্ছিলেন না, বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তাই তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে রিমান্ডে চাওয়া হতে পারে।

কুণাল ঘোষ, রজত মজুমদার, সৃঞ্জয় বসুর পরে গ্রেফতার করা হলো মদন মিত্রকে। এছাড়া্ও আজ সিবিআই গ্রেফতার করেছে সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোটিয়াকে।  খবর আনন্দবাজার।