বেগম জিয়ার ধমকে সরকারের পতন হবে না : তথ্যমন্ত্রী


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার ধমকে নির্বাচিত সরকারের পতন হবে না। জনগণ যে দিন আন্দোলন করবে সরকার সেদিন খোদা হাফেজ বলে বিদায় নেবে।
ভেড়ামারা ডিগ্রি কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে শুক্রবার সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, দেশের জাতীয় দিবসের সাথে তাল মিলিয়ে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হয় না তেমনি দিনক্ষণ ঠিক করে আন্দোলন ও সরকার পতন হয় না।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন এ সময় উপস্থিত ছিলেন।