শনিবার কাঁচপুরে খালেদা জিয়ার জনসভা

 
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
কাঁচপুর বালুর মাঠ সমাবেশের প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আড়াইহাজার, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর এলাকার লোকজনের জন্য উপযুক্ত স্থান হচ্ছে কাঁচপুর বালুর মাঠ। আজ বেলা আড়াইটায় গুলশানস্থ বাস ভবন থেকে রওনা দিয়ে বেগম জিয়া সমাবেশস্থলে পৌঁছাবেন।  সেখানে বিকাল ৪ টার দিকে  বক্তব্য রাখার কথা রয়েছে।
কাঁচপুর বালুর মাঠে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত থেকে জনসমাবেশের প্যান্ডেল তৈরী কাজের দেখাশুনা করছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম।