সুন্দরবনে তেল অপসারণে রাসায়নিক ছিটানো স্থগিত

সুন্দরবনের শেলা নদীতে ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে নিঃসৃত তেল অপসারণে রাসায়নিক পদার্থ ছিটানো স্থগিত করা হয়েছে। কান্ডারি-১০ নামে জাহাজটি থেকে রাসায়নিক ছিটানো হচ্ছিল। মঙ্গলবার ভোরে শেলা নদীর বাদামতলা খালের মুখে ওটি সাউদার্ন স্টার সেভেন নামে তেল বোঝাই ট্যাংকার ডুবে যায়। এর ফলে শেলা নদীসহ বনের অভ্যন্তরের বিভিন্ন খাল ও পার্শ্ববর্তী পশুর নদীর বিস্তীর্ণ এলাকায় তেল আর পানি মিলে একাকার হয়ে যায়। 
IMG0
সুন্দরবনে  বৃহস্পতিবার দুপুরে ১০ হাজার লিটার অয়েল স্পিলড ডিসপারসেন্ট নামের ওই রাসায়নিক পদার্থ নিয়ে কান্ডারি-১০ নামের টাগবোটটি শ্যালা নদীতে পৌঁছায়। এরপর বিকেল থেকে এক দফা ওই টাগবোটটি থেকে রাসায়নিক ছিটানো শুরু হয়। IMG1
কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় বন বিভাগের আপত্তিতে তা স্থগিত করা হয়। বর্তমানে চাক্তাই রেঞ্জের কাছে নোঙর করে আছে  কান্ডারি।