তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কোন না কোন ভাবে তিনি চলে আসেন খবরে। তিনি রাখি সাওয়ান্ত। আবার তিনি এলেন খবরে। তবে এবার বন্ধুদের সুবাদে।
'মুম্বই ক্যান ডান্স সালা' নামের এক ছোট বাজেটের সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে মিউনিখে প্রকাশ্যে পরিচালক সচেন্দ্র শর্মাকে চড় মারেন রাখি সাওয়ান্তের বন্ধু। তিনি অভিযোগ করেন, এই সিনেমায় রাখির বন্ধুকে সুযোগ দেওয়ার বিনিময়ে ব্যক্তিগত অনেক কিছু করতে চেয়েছিলেন পরিচালক। রাখি সাওয়ান্ত তার বন্ধুর পাশে দাঁড়িয়ে বলেছেন, চড় মেরে ও ঠিক কাজ করেছে। কেবল চড় মেরে ক্ষান্ত হননি রাখি ও তার বন্ধু। তারা কাস্টিং কাউচের অভিযোগে সান্তাক্রুজ পুলিস স্টেশনে অভিযোগও দায়ের করেছেন।