কাউখালী উপজেলা নির্বাচনে জেপির মনোনয়ন পেলেন আবু সাইদ মনু

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির(জেপি) দলীয়  মনোনয়ন পেয়েছেন সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা  মো. আবু সাইদ মিঞা মনু। সোমবার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনয়নপত্র বিতরণ করেন। 

 

জেপি নেতা আবু সাইদ মিঞা মনু বলেন, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির নেতেৃত্বে কাউখালীকে উন্নত উপজেলায় রূপান্তর করার জন্য কাজ করে যাব। আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব ইনশাল্লাহ। 

 

এ ছাড়া কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) থেকে ভাইস চেয়ারম্যান পদে মো. শাহ-আলম (নসু),  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিনকে দলের পক্ষে মনোনয়ন দেওয়া হয়।

 

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ইত্তেফাক/ইউবি