কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে কয়েকটি মামলার আসামি নিহত

কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকায় বন্দুকযুদ্ধে ইমদাদ খুনকার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত ইমদাদ খুনকার কুষ্টিয়া সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামের কটা খুনকার ওরফে রাফির ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা আছে।

 

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

ইত্তেফাক/এএম