বনানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

 
 রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে  এ দুর্ঘটনা ঘটে।
রেল পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।