বিপর্যয় কাটিয়ে উঠল যুক্তরাজ্যের বিমানবন্দর

 
বিপর্যয় কাটিয়ে ফের স্বাভাবিক হয়েছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো। এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের কম্পিউটার সেন্টারে বড় ধরনের সমস্যা কারণে বিমান উড্ডয়নে সমস্যা দেখা দেয়। সমস্যার কারণে হিথ্রু বিমানবন্দরের প্রায় ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। খবর: বিবিসির।
ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস (নাটস) জানিয়েছে, হ্যাম্পশেয়ারের সোয়ানউইট সেন্টারের ফ্লাইটের ডাটা সিস্টেমের সমস্যার কারণে এই বিপর্যয় দেখা দেয়।
শুক্রবার বিকালে সোয়াইনউইট সেন্টারের সমস্যা সমাধান করা হয়।
গ্রিনিচ সময় নয়টা ৩০ মিনিট পর্যন্ত অন্তত ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।