নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাহাজ ডুবিতে তেলের প্রভাবে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হবে না। ডলফিনেরও ক্ষতি হবে না। তেল বনের ভেতর বিস্তৃত হয়নি।
শনিবার দুপুরে সুন্দরবন এলাকার জয়মনি নদীর তীরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালের মুখে জাল দিয়ে বাধা দেয়ায় তেল বনে ডুকতে পারেনি। ভাসমান তেল চলে যাচ্ছে। তাছাড়া স্থানীয়রা তেল উঠিয়ে নেয়ায় আস্তে আস্তে তেলের প্রভাব কমছে।
তিনি বলেন, সনাতন পদ্ধতিতে ভাসমান তেল সংগ্রহ করার পর রাসয়নিক ব্যবহার করা হবে।
নৌমন্ত্রী আরো বলেন, আপাতত নৌ চলাচল বন্ধ থাকবে। আগামী রবিবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।