মাতাল অবস্থায় ব্যবহারকারীর ধারণকৃত ছবি পোস্ট করা ঠেকাতে নতুন সফটওয়্যার বানাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রিসার্চ ল্যাব এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসি’র।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তির সফটওয়্যারটি মাতাল অবস্থায় ধারণকৃত ছবি শনাক্ত করে ব্যবহারকারীকে ছবিগুলো পোস্ট করার ব্যাপারে সতর্ক করে দেবে।
ফেসবুক এখনো এআই প্রযুক্তি ব্যবহার করছে। ব্যবহারকারীদের আচরণ গবেষণা করে সঠিক বিষয়ের উপর পোস্ট দিতেও এ প্রযু্ক্তি ব্যবহৃত হচ্ছে।