আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। এই লক্ষ্যে ২০১৭ সালে একটি গণভোট করতে চাওয়ার কথা বলেছেন তিনি। তবে গণভোট সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী না পর্যন্ত হওয়া তিনি এ নিয়ে তাড়াহুড়ো করবেন না বলে জানিয়েছেন। খবর বিবিসির।
গণভোটটি পাস করতে হলে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ ছয়টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেতে হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বর্তমান সংবিধান আদিবাসী ও টরেস স্ট্রেইট দ্বীপবাসীদেরকে দেশটির আদিবাসিন্দা বলে স্বীকৃতি দেয় না। ইউরোপীওদের দ্বারা বসতি স্থাপন করা অন্য জাতি যেমন কানাডা ও নিউজিল্যান্ড আদিবাসীদের স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়ার সংবিধানে আদিবাসী মানুষের কোনো উল্লেখ নেই।
অস্ট্রেলিয়ার দুই কোটি চল্লিশ লাখ মানুষের প্রায় আড়াই ভাগ আদিবাসী। কয়েক প্রজন্মের বৈষম্য এবং প্রতািকূল অবস্থা তাদের খারাপ স্বাস্থ্য, শিক্ষার নিম্ন মান এবং বেকারত্বের মধ্যে ফেলে রেখেছে।