নানজিংয়ের প্রথম রাষ্ট্রীয় স্মরণসভায় চীনের প্রেসিডেন্ট

 
 
 
 
চীনের নানজিয়াংয়ে সংঘটিত গণহত্যার ঘটনায় প্রথমবারের মতো আয়োজিত রাষ্ট্রীয় স্মরণসভা অনুষ্ঠানে যোগ দিলেন চীনা প্রেসিডেন্ট ঝি জিনপিং। খবর সিনহুয়ার।
এ সময় জাপানিদের হাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার এ সব নিহতদের স্মরণ করে চীনা প্রেসিডেন্ট বলেন, শুধু চীনের জনগণ কেন বিশ্বের যে কোন শান্তিপ্রিয় মানুষ এই ধরনের গণহত্যা সমর্থন করতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে অন্য তিনটি প্রধান গণহত্যার মতো নানজিয়াংয়ের মানুষও নির্মম এ গণহত্যার শিকার হন।
এই ঘটনা স্মরণে শনিবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে প্রেসিডেন্ট ঝি বলেন, এটি ছিল মানবতাবিরোধী একটি জঘন্য অপরাধমূলক কাজ এবং ইতিহাসের এক কালো অধ্যায়।
তিনি আরো বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৩০ কোটি চীনা জনগণ এবং ৩ লাখ মানুষের এই আত্মত্যাগকে কি কেউ অস্বীকার করতে পারবে।
উল্লেখ্য, জাপানি সৈন্যরা ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর উত্তর পূর্ব চীনা শহর নানজিয়াং দখল করে এবং ৪০ দিনে তারা প্রায় ৩ লাখ লোককে হত্যা করে। এর মধ্যে প্রায় ২০ হাজার নারীও ছিল।