শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।  আটক যাত্রী রিয়াজুল ইসলাম সৌদি আরব থেকে শনিবার দুপুরে ঢাকায় আসেন। তার বাড়ি লক্ষ্মীপুরে।
কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের ৮০৮ ফ্লাইটটি শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে যাত্রী রিয়াজুলের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে স্বর্ণের ৩৮টি বার ও কয়েকটি চেইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে ৪ কেজি, যার দাম প্রায় পৌনে ২ কোটি টাকা।