‘বঙ্গবন্ধু থাকলে বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে সুযোগ পেত না’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, বিদেশিরা কথায় কথায় অামাদের দেশের রাজনৈতিক বিষয়ে কথা বলে। কিন্তু অামরা কারো অভ্যন্তরীণ বিষয়ে কখনও কথা বলি না। সত্যিই যদি অাজ বঙ্গবন্ধু থাকতেন তাহলে এমনটি কখনও হতো না।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অামাদের সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচার কার্যক্রম সম্পূর্ণ স্বাধীনভাবে চলছে এবং শেষ হবে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে আজাদ চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।