টাকায় বিদ্যুত্

বিদ্যুত্ উত্পাদনের জন্য প্রয়োজন প্রচুর টাকা। কিন্তু এবার সেই টাকা দিয়েই বিদ্যুত্ উত্পাদন করছে চীনের একটি কোম্পানি। তাদের কাছে প্রচুর টাকা থাকায় তারা এই অভিনব পদ্ধতি গ্রহণ করেছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে,  দেশটির মধ্যাঞ্চল হেনানা প্রদেশের লুওয়াং শহরের বিদ্যুত্ উত্পাদন কোম্পানিটি কয়লার পরিবর্তে ক্ষতিগ্রস্ত ও পুরনো ব্যাংক নোট পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদন করছে। দেশটির ইতিহাসে এই প্রথম এধরনের বিস্ময়কর পদ্ধতি চালু করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পরিবেশের জন্য উপকারী এই পদ্ধতিতে এক টন টাকা পুড়িয়ে ছয়শ কিলোওয়াটেরও বেশি বিদ্যুত্ উত্পাদন করা যায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকও এই পদ্ধতির অনুমতি দিয়েছে। ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রদেশটির অব্যবহূত টাকা দিয়ে বার্ষিক ১৩ লাখ ২০ হাজার কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করা যাবে। এই পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করতে চার হাজার টন কয়লার প্রয়োজন হতো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক উত্সাহ লক্ষ্য করা গেছে। - বিবিসি।