শনিবার রাতে রাজধানীর আজিমপুরে ছাত্রলীগের সহ সম্পাদক গাজী আবদুল মালেককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে আজিমপুর চায়না গলিতে ‘উদ্ভাস’ কোচিং সেন্টারে কয়েকজন যুবক গিয়ে মালিকের কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। মালিক তাঁদের তিন হাজার টাকা দেয়। কিন্তু আরও সাত হাজার টাকার জন্য চাপাচাপি করতে থাকেন যুবকেরা। এ সময় কোচিং সেন্টারের একজন কর্মচারী বের হয়ে গলির কিছুটা দূরে থাকা গাজী আব্দুল মালেককে বিষয়টি জানান। আব্দুল মালেক ফোনে ওই যুবকদের একজনের সঙ্গে কথা বলে চলে যেতে বলেন। যুবকেরা কোচিং থেকে বের হয়ে গলিতে থাকা আব্দুল মালেককে বেধড়ক মারধোর ও ছুরিকাঘাত করে ফেলে রাখে। পরে গুরুতর আহত অবস্থায় গাজী আব্দুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি। তবে কমিটিরই একজন নেতা জানান, হামলাকারীরা সরকারদলীয় একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একজন লোক আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।