জাপানি পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৭৫টি আসনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রবিবার স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির ৪৮,০০০ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। মোট ১,১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত মাসে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আগাম এই নির্বাচনের ডাক দেন। এই নির্বাচনকে তার সরকারের দুই বছরের শাসনের গ্রহণযোগ্যতা নির্ধারণের গণভোট বলে অভিহিত করেছেন।