রাজধানীতে চামড়া ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর জিগাতলায় সন্ত্রাসীরা গুলি করে চামড়া ব্যবসায়ী গালকাটা ছাত্তারকে (৪৭) হত্যা করেছে। নিহত ছাত্তার সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দীন আহমেদ পিন্টুর ঘনিষ্ট সহযোগী।
রবিবর দুপুর ২টায় জিগাতলা তিন মাজার মসজিদের সামনে ৪/৫জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায়। এর আগে গালকাটা ছাত্তার ২০০৭ সালে সন্তাসী কার্যক্রমে গ্রেফতার হয়। বছর দুই আগে জেল থেকে বের হয়ে তিনি চামড়া ব্যবসা শুরু করেন। পুলিশ ধারণা করছে পুরাতন আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষরা তাকে গুলি করে হত্যা করেছে।