রাজপালের হলিউড যাত্রা

‘ভোপাল-এ প্রে ফর রেইন’-পাল্টে দিল রাজপাল যাদবের ভাগ্যের মোড়। শুধু বলিউডে আটকে থাকা নয়, এবার দৃষ্টি হলিউডের দিকে তার।
এক সাক্ষাৎকারে রাজপাল জানিয়েছেন, ভোপাল-এ প্রে ফর রেইন- 
সিনেমাটি আমার জন্য খুলে দিয়েছে হলিউডের দরজা। আমি হলিউডে একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। তবে বলিউডে আমি আমার কাজ অব্যাহত রাখব। 
রাজপাল আরো বলেন, দুইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই সমতা বজায় রেখেই। ভালো অফার পেলে যেকোনো ইন্ডাস্ট্রির ছবি করতে রাজি আমি।
পরিচালক রবি কুমার, ১৯৮৪-সালের ভূপালের গ্যাস ট্র্যাজেডি নিয়ে প্রথম তৈরি করেন ‘ভোপাল-এ প্রে ফর রেইন’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন হলিউডি অভিনেতা মার্টিন শেন, কাল পেন ও মিসচা রার্টন। 
সূত্র: ওয়েবসাইট।