ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৪৯তম সমাবর্তনে অংশগ্রহকারী গ্রাজুয়েট ও পদকপাপ্তদের রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ১১ ডিসেম্বর ২০১৪ বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০১৪ বুধবার পর্যন্ত পূর্বের নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি ২০১৫ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের ৪৯তম সমাবর্তন-২০১৫ এর ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে সংগ্রহ করে ও যথাযথভাবে পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০১৪ বুধবারের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন ফি জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় জমা দেওয়া যাবে।