রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আবু হানিফ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। আবু হানিফ যাত্রাবাড়ী সূতিখালপাড় এলাকার বাসিন্দা এবং এলিফ্যান্ট রোডের একটি ফার্মেসীতে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার সকাল ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় আসে। এ সময় শিখর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।