ভারতে পাচার হওয়া ৪৯ নারী দেশে ফিরছেন আজ

দুই বছর আগে ভারতে পাচার হয়ে যাওয়া ৪৯ নারী দেশে ফিরে আসছেন। আজ সোমবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে দেবে ভারতীয় কর্তৃপক্ষ। এদের অধিকাংশের বাড়ি যশোর, নড়াইল এবং সাতক্ষীরা জেলায়। ঢাকায় গার্মেন্টে চাকরিরত অবস্থায় সহকর্মী পাচারকারীর প্রলোভনে পড়ে বেশি বেতনে চাকরির আশায় এসব নারী সীমান্তের অবৈধ পথে ভারতে পাড়ি জমিয়েছিলেন। ভারতের রেসকিউ ফাউন্ডেশন তাদের উদ্ধার করে প্রায় এক বছর শেল্টারহোমে রেখেছিল।