মেধা ভিত্তিক তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: খালিদ মাহমুদ

মেধা ভিত্তিক তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, শিক্ষিত তরুণ নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক ভাবে দেশের সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ডাকসু শুধু নয়; বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মেধার নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র সংসদ শুধু নয়; স্কুলেও ক্লাস প্রতিনিধি নির্বাচন করা হচ্ছে; সেই নির্বাচনের লক্ষ্যও হচ্ছে  মেধা ভিত্তিক নেতৃত্ব তৈরি করে নিয়ে আসা।

আরো পড়ুন: বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশের দাফন সম্পন্ন

সংসদ সদস্য মাহমুদ উস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তরফদার রুহুল আমিন, নিরাপত্তা বিশ্লেষক এ কে এম মোহাম্মদ আলী শিকদার, দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহীদুল্লাহ প্রমুখ।

ইত্তেফাক/অনি