সিডনি জিম্মি সংকট: বেরিয়ে এসেছে ৫ জন

 
সিডনীর কেন্দ্রস্থলে একটি ক্যাফের ভেতর অস্ত্রের মুখে কিছু মানুষকে জিম্মি করে রাখা বন্দুকধারীদের একজনের সাথে যোগাযোগ করতে পেরেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ভবনের ভেতর থেকে পাঁচজনকে দৌঁড়ে বের হতে দেখা গেছে। তবে এখনো কতজনকে জিম্মি করে রাখা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে দেশটির পুলিশ জানিয়েছে, সেখানে ৩০-৪০ জন জিম্মি আটকা থাকতে পারে। সোমবার বিবিসি ও এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
ভারি অস্ত্রে সজ্জিত কয়েকশো পুলিশ ভবনটি ঘিরে রেখেছে।
অস্ট্রেলিয়ার টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা গেছে, একজন বন্দুকধারী এবং অন্তত তিনজন জিম্মিকে হাত উঁচু করে দেয়াল ঘেঁষে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
সিডনি শহরের ব্যবসাযয়িক প্রাণকেন্দ্রে অবস্থিত লিন্ড চকলেট নামে ঐ ক্যাফেটির ভেতরে আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যাচ্ছিল।
আইনশৃঙ্খলা বাহিনী এখন ক্যাফেটি ঘিরে রেখেছে। তবে, কি দাবিতে বা উদ্দেশ্যে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এছাড়া সিডনি অপেরা হাউজ থেকেও কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের একজন জানিয়েছেন কিছুণ আগে ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে, এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
অ্যাবট বলেছেন, অস্ট্রেলিয়ার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণ করতে সম হবেন বলে তিনি বিশ্বাস করেন।