মৃত্যুদণ্ড কার্যকরের ১৮ বছর পর নির্দোষ ঘোষণা

 
ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের ১৮ বছর পর তাকে নির্দোষ ঘোষণা করেছে চীনের একটি আদালত। 
চীনের বার্তা সংস্থা সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ইনার মঙ্গোলিয়ার হাইকোর্ট হুগজিল্ট নামে ঐ তরুণকে সোমবার নির্দোষ ঘোষণা করে। ১৯৯৬ সালে এক নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০০৫ সালে অন্য এক ব্যক্তি ঐ অপরাধের দায় স্বীকার করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পাবলিক টয়লেটে একজনের চিৎকার শুনে হুগজিল্ট ও তার বন্ধু ইয়ান ফেঙ তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান।
ইয়ান সিনহুয়াকে জানান, হুগজিল্ট তাকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে বলে পুলিশে খবর দিতে যায়।
ইনার মঙ্গোলিয়ার হাইকোর্টের বিচারক ঝাও জিয়াপিং আদালতে হুগজিল্টের বাবা-মাকে বলেছেন, আমার এই মামলা থেকে গভীর শিক্ষা অর্জন করেছি। আমরা দুঃখিত।
আদালতের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে ঐ বিচারক হুগজিল্টের বাবা-মাকে ৩০ হাজার ইয়ান দেন।