জেমস বন্ডের নতুন সিরিজ ‘স্পেকটর’ এর চিত্রনাট্য হ্যাক হয়েছে। ছবিটির পরিচালক এই তথ্য নিশ্চিত করছেন। নভেম্বরে সনি পিকচারর্সের এন্টারটেইনমেন্টে সাইবার হামলার তালিকায় রয়েছে এই চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির অফিসিয়াল ওয়েবসাইট ইয়োন প্রোডাকশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে অনলাইনে চিত্রনাট্য প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ২০১৫ সালের নভেম্বরে স্পেকটর মুক্তি পাওয়ার কথা।
বিবৃতিতে বলা হয়, ইয়োন প্রোডাকশন, জেমস বন্ড চলচ্চিত্রের পরিচালক জানতে পেরেছে বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র স্পেকটরের প্রাথমিক একটি সংস্করণও চুরি হয়েছে। সনি স্টুডিওতে সাইবার হামলায় খোয়া যাওয়া নথিপত্রের সঙ্গে এটি ছিল। চুরি যাওয়া ঐ চিত্রনাট্য যারা লোকসম্মুখে প্রকাশ করবে, তাদের বিষয়ে ইয়ন সতর্ক রয়েছে।
চলতি মাসেই জেমস বন্ডের নতুন সিরিজের নাম, কুশীলবদের নাম, গাড়ির মডেল এবং পটভূমির কিছু অংশ প্রকাশ করা হয়েছে।
বন্ড সিরিজের গত কিস্তি ‘স্কাইফল’ সারা বিশ্বে ১ দশমিক ১ বিলিয়ন ডলার আয় করেছিল। তাই বন্ড সিরিজকে সনি পিকচার্সের মূল্যবান সম্পদ বিবেচনা করা হয়।
গত ২৪ নভেম্বর ক্যালিফোর্নিয়াভিত্তিক সনি পিকচার্সের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা হয়। সূত্র: বিবিসি।