চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর এলাকা থেকে উগ্রবাদী বই, হ্যান্ডনোট, লিফলেট, ইয়ানতের চাঁদা আদায়ের রশিদসহ জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার নাচোল থানার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. বাইরুল ইসলাম (৩৪) ও মো. মমতাজ হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ব্যাপক গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জেএমবি সদস্যদের গোপন বৈঠকের স্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং মঙ্গলবার রাত দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আঝইর এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: সিমলা ছাড়াও স্ত্রী-সন্তান আছে পলাশের
এসময় একটি পেয়ারা বাগানের ভেতর মাচার উপর গোপন বৈঠকরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. বাইরুল ইসলাম ও মো. শফিকুল ইসলামকে উগ্রবাদী বই, হ্যান্ডনোট, লিফলেট, ইয়ানতের চাঁদা আদায়ের রশিদসহ গ্রেপ্তার করা হয়।’
ইত্তেফাক/কেকে