গেম খেলার সুবিধা আসছে ভাইবারে

 
জনপ্রিয় চ্যাটিং অ্যাপ ভাইবারে অনলাইন গেম খেলার সুবিধা আসছে। পরীক্ষামূলকভাবে পাঁচটি দেশে ইতিমধ্যে সার্ভিসটি চালু করা হয়েছে।
তিনটি গেমকে প্রথমবারেরমত ভাইবারে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেলারুশ, মালয়েশিয়া, ইসরাইল, সিঙ্গাপুর ও ইউক্রেনের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যাবহারকারীরা এই সুবিধাটি উপভোগ করতে পারছেন। ভাইবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের শুরুতে সামাজিক গেম খেলার সার্ভিসটি বিশ্বব্যাপী চালু করা হবে।
ভাইবারের সাহায্যে চ্যাটিং ছাড়াও ভাইবার থেকে ভাইবারে বিনামূল্যে কল করা যায়।