জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় আগামী ৩১ মার্চ ২০১৫ এর মধ্যে ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের প্রস্তাব পাস হয়েছে। একই সঙ্গে নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালনের প্রস্তাবও গৃহীত হয়। অতিরিক্ত সাধারণ সভায় প্রস্তাব পাসের মাধ্যমে ইতিমধ্যে ঘোষিত নির্বাচনের তফসিল বাতিল হয়ে গেছে। উল্লেখ্য, আগের তফসীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল।
এরপর ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সদস্যদের স্বাগত জানিয়ে অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের প্রেক্ষাপট তুলে ধরেন। অতিরিক্ত সাধারণ সভার আলোচ্যসূচির ওপর বক্তব্য রাখেন সালেহ চৌধুরী, আজিজুল ইসলাম ভূঁইয়া, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, একেএম মহসিন, আবু সালেহ, লুত্ফুল কবীর সা’দী, খায়রুল বাসার প্রমুখ। আলোচনার পর ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ আগামী ৩১ মার্চ ২০১৫-এর মধ্যে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবটি সাধারণ সদস্যদের মাঝে ভোটে দিলে সবাই হাত তুলে সর্বসম্মতভাবে তা পাস করেন।