টিফিনের ফাঁকে ৫৫৭ কোটি টাকা আয়!

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক বাঙালি ছাত্র স্কুলে টিফিনের বিরতির ফাঁকে শেয়ারের ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় ৫৫৬ কোটি ৬০ লাখের সমান। নিউইয়র্ক ম্যাগাজিন জানিয়েছে, ১৭ বছর বয়সী মো. ইসলাম তার মুনাফার একটি অংশ দিয়ে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি কিনেছে, যদিও গাড়ি চালানোর বয়স তার এখনো হয়নি। তবে এই বিপুল মুনাফা সম্পর্কে সে নিজে মুখ খোলেনি।

নিউইয়র্ক ম্যাগাজিনকে এটুকুই বলেছে যে, তার আয় অংকে আট ডিজিট সংখ্যারও বেশি। খবরে বলা হয়েছে, নিউইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা মো. ইসমাইল স্থানীয় স্টাইভেসান্ট হাইস্কুলের সিনিয়র গ্রেডের ছাত্র। তার মা-বাবা বাংলাভাষী এবং দক্ষিণ এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছে বলে ওই ম্যগাজিনের খবরে বলা হয়েছে। বিপুল পরিমাণ অর্থ মুনাফা করার পর সে একটি দামী ফ্ল্যাটও ভাড়া করেছে। কিন্তু তার মা-বাবা এখনই তাকে একা ছাড়তে নারাজ। - বিবিসি।