মিশেলের জন্য উপহার কিনতে হিমশিম ওবামা

 
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সবই পারেন। কিন্তু নিজের স্ত্রীর জন্য উপহার কেনা একটি কঠিন কাজই মনে করেন। সোমবার রেডিও শো ‘অন এয়ার উইথ রায়ন সিক্রেস্ট’-এ এমন কথা জানিয়েছেন ওবামা।
বারাক ওবামা বলেছেন, ‘সে (মিশেল) খুবই ফ্যাশন সচেতন। আমি তার পোশাক কেনা নিয়ে উদ্বিগ্ন। আমি তার জন্য যা কিনেছি তা কখনো ক্রিসমাসে পরতে দেখিনি। মিশেলের জন্য কেনাকাটা কঠিন কাজ।’
তবে ওবামার ১৬ বছর বয়সী মেয়ে মালিয়ার জন্য কেনাকাটা সহজ বলে জানিয়েছেন তিনি। ওবামার ভাষ্যে, ‘মালিয়া চলচ্চিত্রের বড় ভক্ত। তাই তার জন্য কেনাকাটা করা মজার ব্যাপার। এক বছরে তাকে ১০০টি সর্বকালের সেরা চলচ্চিত্র উপহার দিয়েছি এবং এটা সে খুব পছন্দ করেছে। ক্রিসমাসে এটাই সম্ভবত তাকে দেয়া সেরা উপহার।
নভেম্বরের শেষের দিকে ওবামা তার দুই মেয়েকে নিয়ে ওয়াশিংটন পলিটিকস ও প্রোজ ইন্ডিপেন্ডেন্ট বইয়ের দোকানে গিয়েছিলেন। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের জন্য বই কিনেছেন। 
শুক্রবার পরিবার নিয়ে হাওয়াই যাবেন ওবামা। সেখানে পারিবারিকভাবে বড়দিন উদযাপন করবেন। সূত্র: এএফপি।