বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
জয় লিখেছেন, বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সকল বাঙালিকে। আজ আমাদের দল ও আমার জন্য একটি গর্বের দিন। ৪৩ বছর আগে এইদিনে আমরা নিষ্ঠুর পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এক কষ্টসাধ্য জয় লাভ করেছিলাম। নয় মাসের যুদ্ধ এবং ত্রিশ লক্ষ ভাই-বোনের রক্তের বিনিময়ে আজ আমাদের বাংলাদেশের জন্ম হয়েছিল।
তিনি লেখেন, বিজয়ের এই দিনে, আমি আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।