বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পরাজয়ের প্রতিশোধ নিতে এখনো মরিয়া হয়ে আছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এ কথা বলেন।
তোফায়েল বলেন, দেশি-বিদেশি শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বাংলার মানুষ বিজয় দিবসে শপথ নিয়েছে, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন না করে, পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে নানাধরনের ষড়যন্ত্র করছেন। কিন্তু বাংলার মানুষ এই ষড়যন্ত্র রুখবে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে।