এতদিন শুধু আকাশে উড়লেও এবার পানিতে সাঁতার কাটা ড্রোন আসছে। পানির নিচে টুনা মাছের ছদ্মবেশে চলবে এই গুপ্তচর যান।
সম্প্রতি মার্কিন নৌবাহিনী মানুষবিহীন এরকম একটি নৌযানের সফল পরীক্ষা চালিয়েছে। মাছটিকে জয়স্টিকের সাহায্যে নিয়ন্ত্রণ কক্ষ থেক চালানো যাবে। এছাড়াও এর কম্পিউটারে প্রোগ্রাম করে দিলে নিজে থেকেই চলতে সক্ষম এই টুনা মাছ। প্রায় সব সাবমেরিনের মতই চলাচলের জন্য এই বিশেষ ড্রোনে প্রপেলার যুক্ত থাকবে। নিঃশব্দে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াতে সক্ষম এই গোয়েন্দা যান। সূত্র: টাইম