রাজধানীতে জাল টাকাসহ সাতজন গ্রেফতার

 
রাজধানীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হাতে জালটাকা ও স্বর্নলাকার এবং বৈদেশিক মুদ্রাসহ সাতজন গ্রেফতার হয়েছে। সোমবার রাতে  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ননহ গ্রেফতার হয় পাঁচ জন।অপর দিকে মিরপুর থেকে জালটাকাসহ দুইজনকে গ্রেফতার করে।
মঙ্গলবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পাঁচজনকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তারা হলেন মঞ্জুর হোসেন, কাজী মোঃ আনোয়ার হোসেন,  আবদুল্লা, হাজী  ফারুক এবং চালক ইউসুফ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়  ৬টি সোনার বার, ৪৬ টি সোনার চেইন, ৯টি সোনার আংটি, একটি সিলভার রংয়ের প্রাইভেট কার, নগদ ৪৬ হাজার ৫০০ টাকা, ১০২ মালয়েশিয়ান রিংগিত ও ৬৬৫ সিঙ্গাপুর ডলার উদ্ধার করে।গ্রেফতারকৃতরা স্বর্নলংকারের  বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা অবৈধপথে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে সোনা চোরাচালান করে আসছিল।

অপর দিকে একই দিন রাতে মিরপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয় আরিফ ও আশরাফকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃকরা জানায়, জালটাকা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত তিনটি পর্যায়ে তারা সিন্ডিকেট ভিত্তিক তারা কাজ করে।