১০০ বছর বয়সে ১৬১ সদস্যের পরিবার

 
সংযুক্ত আরব আমিরাতের আয়েশা নামের এক নারী সম্প্রতি তার ১০০তম জন্মদিন পালন করেছেন। এত বছর বয়সেও সম্পূর্ণ সুস্থ তিনি। গত সপ্তাহে দেশটির ৪৩তম স্বাধীনতা দিবসে মোটর শোভাযাত্রাতেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু এসব কারণে আলোচিত নন তিনি। তার ১৬১ সন্তান আর নাতিনাতনির কারণে আলোচনায় এসেছেন তিনি। শুনতে অবিশ্বাস্য হলেও এই বিশাল বংশধরের অভিভাবক বলতে গেলে তিনিই। তিনি তার শত বছরের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন।
তার দীর্ঘজীবনের রহস্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন,' সারা জীবনে কোনদিন আমি ফাস্টফুড খাইনি, আর এটাই আমার রহস্য।'  সূত্র: এমিরেটস ২৪/৭