মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত জাতীয় জাদুঘরে ফারাও রাজা তুতানখামুনের পুনঃসংস্কার করা চারটি গ্যালারি জনসাধারণের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। জাদুঘর পুনঃসংস্কারের জন্য সাত বছরের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
IMG0
১৯২২ সালে তুতানখামেনের মমি উদ্ধার করা হয়। ২০ শতকে আবিষ্কার করার মধ্যে এটি সবেচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
IMG1
১৯০২ সালে কায়রোর তাহরির স্কয়ারে অবস্থিত জাদুঘরটি প্রথম চালু করা হয়। জাদুঘরে ১০৭টি হল রয়েছে। জাদুঘরের বেশিরভাগ স্থান দখল করে আছে ফারাও আমল। পাঁচ হাজার বছর আগের জিনিসপত্রসহ এক লাখ ৬০ হাজারের জিনিসপত্র রয়েছে এখানে। সূত্র: বিবিসি।