রাজধানীর যাত্রাবাড়ীতে ড্রোন তৈরির সরঞ্জামসহ আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে শহীদ ফারুক হোসেন সড়ক এলাকা তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- তানজিল হোসেন বাবু ও মোঃ গোলাম মাওলা মোহন ।
ডিএমপি নিউজে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ড্রোন বা স্কোয়াড হেলিকপ্টার তৈরির সরঞ্জামাদি, বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, কিছু পুস্তিকা উদ্ধার করা হয়েছে।