ইবোলা আক্রান্ত দেশগুলোতে সফর করবেন বান কি-মুন



জাতিসংঘ মহাসচিব বান কি-মুন স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষে চলতি সপ্তাহে পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলো সফর করবেন। বুধবার জাতিসংঘের অফিসিয়াল সূত্র এ তথ্য জানায়। খবর এএফপির।
এ সফরের অংশ হিসেবে বান কি-মুন লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি ও মালিতে যাবেন।
উল্লেখ্য এসব দেশে ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ হাজার ৮০০ জনের বেশি লোক মারা গেছে।