ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকার আসন্ন ‘পিকে’ সিনেমায় আমির খানের অভিনয় শৈলী দেখে বিমু্গ্ধ হয়ে মেঝেতে শুয়ে পড়েন। শচীন সিনেমাটিকে তার দেখা সেরা বলে মন্তব্য করে ফেলেন। খবর এনডিটিভি’র।
গতকাল মঙ্গলবার শচীনের জন্য আমির বিশেষ পর্দায় ‘পিকে’ সিনেমাটি উপভোগের ব্যবস্থা করেন।
উপভোগ শেষে শচীন বলেন, ‘সিনেমাটি চৎকার। সিনেমার গল্পের ব্যাপারে আমি বেশিকিছু প্রকাশ করবো না বলে আমিরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু আমি সবাইকে বলতে চাই সম্পূর্ণভাবে ব্যতিক্রমধর্মী সিনেমা হিসেবে দয়া করে হলে গিয়ে উপভোগ করুন। আমার কাছে, সবকিছু মিলিয়ে আমার দেখা এটাই আমিরের অভিনয় শৈলীর সর্বোৎকৃষ্ট সিনেমা।’
রাজকুমার হিরানী’র পরিচালনায় বিধু বিনোদ চোপরা’র সহ-প্রযোজনায় ‘পিকে’ সিনেমায় আমিরকে মহাকাশচারী হিসেবে দেখা যাবে। সিনেমায় আমিরকে বোজপুরি কথা বলতেও দেখা যাবে।
অনুস্কার অভিনয় শৈলীর প্রশংসা করে মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার বলেন, সিনেমাতে আমির এবং অনুস্কা যুগল হিসেবে বিস্ময়কর ছিল।
সিনেমাটিতে সঞ্জয় দত্ত, সুশান্ত সিং এবং সৌরভ সুকলা অভিনয় করেছেন।
১৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।