ইয়েমেনের পর পর দুটি গাড়ি বোমা হামলায় ১৬ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই হামলা চালানো হয়। খবর: আল-জাজিরার।
রাদা চেকপয়েন্ট দিয়ে একটি স্কুল বাস অতিক্রম করার সময় প্রথম গাড়ি বোমা হামলা করা হয়। এ ঘটনায় ১৬ কিশোরী নিহত হয়।
অপর হামলাটি চালানো হয় সিনিয়র হুথি নেতা আব্দুল্লাহ ইদ্রিসের বাড়ির পাশে। এতে ১০ জন নিহত হয়েছে।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ৩০। মঙ্গলবারের হামলার জন্য আল-কায়েদাকে অভিযুক্ত করেছে হুথিরা। যদিও এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।