শাহজালালে ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ মাইনুদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।
বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে বিমানবন্দরে পৌঁছান মাইনুদ্দিন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ওজনের দুইটি ও একটি ১০০ গ্রামের স্বর্ণের বার পাওয়া যায়