'বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্তে মমতা দায়ী: বিজেপি'

 
 
 
 
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র এম জে আকবর বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। তার আপত্তির কারণে দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে আটকে আছে।’ বুধবার কলকাতায় ইন্দো-বাংলাদেশ কালচারাল সোসাইটি ও বাংলাদেশ সিনেমা এক্সিবিটরস ফোরাম আয়োজিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। এ ছাড়া, বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় মমতা ষড়যন্ত্রের যে অভিযোগ তুলেছেন তারও সমালোচনা করেন আকবর। খবর দ্য টেলিগ্রাফের। এক প্রতিবেদনে
এম জে আকবরের বরাত দিয়ে ভারতের কলকাতা থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ করার জন্য মমতা দায়ী। নিউইয়র্ক ও কাঠমান্ডুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দফা বৈঠকের পর সম্পর্ক শক্তিশালী হচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এ ছাড়া, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেবেন না নরেন্দ্র মোদি।’