মালিবাগে কলেজ ছাত্র নিহত

বুধবার সন্ধার দিকে রাজধানীর মালিবাগের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমরান হোসেন ওরফে চঞ্চল (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। রাত সাড়ে ১০টার দিকে চঞ্চলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চঞ্চল আবুজর গিফারী কলেজের শিক্ষার্থী। তাঁর বাসা খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায়।

 

 

 

 

প্রত্যক্ষদর্শী সূ্ত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় কয়েকজন যুবক চঞ্চলকে বাসা থেকে ডেকে মালিবাগ ফার্স্ট লেনে নিয়ে যায়। তাঁরা সেখানে চঞ্চলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। চঞ্চলের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে চঞ্চলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
শাজাহানপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র দেবনাথ ইমরান হোসেনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। চঞ্চলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।